1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ: একদিনেই ১১ লাখ কিউসেক পানি ছাড়লো ভারত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ত্রিপুরার পর এবার ফারাক্কা বাঁধের সব কয়টি গেটের মুখ খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) একদিনেই এই বাঁধ থেকে ছাড়া হয়েছে ১১ লাখ কিউসেক পানি। কর্তৃপক্ষের দাবি, পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিতে হয়েছে।

আগেই পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাসকে সত্যি করে দুদিন ধরে এক নাগাড়ে ভারী বৃষ্টি হয়েছে। তাতে বেড়ে গেছে গঙ্গা নদীর পানি স্তর এবং চাপ বেড়েছে ফারাক্কা ব্যারেজে।

এছাড়াও, পশ্চিমবঙ্গে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও বিহারে বন্যার কারণে ফারাক্কার পানি বিপৎসীমার ওপর উঠে গেছে। এ কারণে বাঁধের ১০৯টি গেটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এসব গেট দিয়ে সোমবার ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।

ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন, বিহার ও ঝাড়খণ্ডে বন্যা সৃষ্টি হওয়ায় গঙ্গা নদীর পানিস্তর বেড়ে গেছে। এর জন্য ফারাক্কার বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি না ছাড়া হলে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এই পানি ছাড়ার ফলে ফারাক্কার বাঁধের আশপাশের গ্রামে পানি ঢুকছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com