1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচনের উদ্যোগ নিবে: মেজর হাফিজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক একটি সময়ে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এরআগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেজর হাফিজ।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালায়ন করেছেন। ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই সরকারকে সাহায্য ও সহযোগিতা করব। আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গিয়েছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে। আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে আমরাই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিবেন।

তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। বিএনপির ১৬ বছর আগে এই আন্দোলন শুরু করেছিল। আমাদের শত শত কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে।

আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ওপর যে ধরনের অত্যাচার ও নির্যাতন করেছে, এই বিশ্বে তার কোন নজির নেই। শেষ পর্যায়ে কোটা আন্দোলনে মাঠে নেমেছে ছাত্র-জনতা। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও অভিবাদন জানাই। তারা বুকের রক্ত ঢেলে এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করেছে। আবু সাঈদ, মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করি।

মেজর হাফিজ বলেন, ছাত্র-জনতার সর্বশেষ আন্দোলনে বিএনপির ১৯৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আওয়ামী লীগ সারাদেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে ভেবেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি। কত সালে স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছি। এবার জুলাই বিপ্লবেও স্বাধীনতা অর্জন করেছি। আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি।

বন্যা প্রসঙ্গে তিনি বলেন, ৫ টা নদী ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। একটি নদীতে অন্যায়ভাবে ভারত বাঁধ দিয়ে রাখছে। এরপরে আমাদের কৃষকরা ন্যায্য পানি পাচ্ছে না।

এসময়ের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com