1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

চিরকুট লিখে করোনা রোগীর ‘আত্মহত্যা’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাতক্ষীরায় নিজ ঘরে আইসোলেশনে থাকা এক করোনা রোগী চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করার সময় পাশেই চিরকুট পায়, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

আজ শনিবার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের বাড়ি থেকে শেখ আজগর আলী (৫৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি ইলিশপুর গ্রামের শেখ জালালের ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন তার বাড়িতে ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। করোনা পজিটিভ হওয়ার পর ঝগড়ার মাত্রা বেড়ে যায়। হয়তো এ কারণেই আজগর আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি জানান, সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে আজগর কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। লাশের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com