1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

“আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় চারটি স্বেচ্ছাসেবী সংগঠন জরুরি ব্যবস্থা গ্রহণ করেন ”

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

সঞ্জয় চন্দ্র দাস তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : ধন্যবাদ ইন্ডিয়া! আমাদের জাতীয় শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হয,আমারা ভাটির দেশ এজন্য উজানের বৃষ্টি হলে ওরা নিজেদের রক্ষা করার চেষ্টা করবে এটা স্বাভাবিক। আমাদের উচিত হবে প্রতি বছর এত আহাজারি না করে ওয়াটার ম্যানেজমেন্ট কে কাজে লাগিয়ে বাঁধ নির্মাণ করে বা বিশাল রিজার্ভার তৈরি করে বা অন্য কোন উপায়ে এটার সমাধান করা।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ সমস্যা সমাধান করা সম্ভব…..

পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লার দাউদকান্দি, তিতাস উপজেলার নদী তীরবর্তী ৪টি ইউনিয়নের ১৫/২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।
এবং তিতাস চারটি সংগঠন মিলে বন্যাত্ব মানুষের পাশে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, এইসব সংগঠন গুলো হলো তিতাস মুক্ত স্কাউট, আলোর বাহন,আপনজন, এসফা এই সংগঠন গুলোর সেচ্ছাসেবীরা তারা সকল মানুষ কে আসয়কেন্দে নিয়ে যাচ্ছেন।

এবং পানির স্রোতে ইতোমধ্যে একটি অস্থায়ী সেতু ভেঙে উপজেলার নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নসহ প্রায় ১৫ গ্রামের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তলিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তা-ঘাট ও মাছের ঘেরসহ ফসলি জমি।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এবং স্থানীয় ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানায়, গত দুইদিন ধরে টানা ভারী বর্ষণ ও ভারত থেকে তীব্র বেগে নেমে আসা ঢলে হু হু করে গোমতী নদীর পানি বৃদ্ধি পায়। একপর্যায়ে বুধবার (২১ আগষ্ট) রাত থেকে তিতাস উপজেলার বেড়িবাঁধের ভিতর ও নদী তীবর্তী এলাকা কলাকান্দি ইউনিয়নের আফজালকান্দি, উত্তর মানিকনগর, খানেবাড়ী, দক্ষিণ মানিকনগর, ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি, ঘোষকান্দি, হরিপুর, দুলারামপুর, দড়িকান্দি, নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া পশ্চিম পাড়া এবং জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামে পানি ডুকে পড়েছে। নদীর পানি বৃদ্ধির ফলে হুমকির মুখে রয়েছে উপজেলা রক্ষার জন্য নির্মিত বেড়িবাঁধ।

আফজলকান্দি গ্রামের বাসিন্দা হাতেম মাস্টার বলেন, ‘আমাদের পুরো গ্রাম প্লাবিত হয়েছে। সবায় বাড়ি ছেড়ে গরু-ছাগল নিয়ে বেড়িবাঁধে চলে এসেছে। বন্যা আগেও দেখেছি, তবে এমন বন্যা কখনো দেখিনি।’

তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, ‘এ উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ১৫/২০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা আশ্রয়কেন্দ্রগুলো চালু করা হয়েছে। এবং চার ইউনিয়নে ৪টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে পানিবন্দি মানুষের জন্য।

তিতাস উপজেলায় বন্যার্ত মানুষের পাশে চার্জার হাত বাড়িয়ে দাঁড়িয়েছেন তিতাস উপজেলার চারটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনগুলো হলো (এসফা), আলোর বাহন, আপনজন, তিতাস মুক্ত স্কাউট এইখানে উপস্থিত ছিলেন আপনজ,আলোর বাহন ও এসফা এই তিনটি সংগঠন প্রতিষ্ঠিতা নাজিরুল ইসলাম মামুন, এসফার সভাপতি ইন্জিনিয়ার মাসুদ রানা, আলোর বাহন এর সভাপতি সিরাজুল ইসলাম সুপ্ত, আপনজনের সাধারণ সম্পাদক কাজী নাহিদ, তিতাস মুক্ত স্কাউটের ইউনিট লিডার সঞ্জয় চন্দ্র দাস সহ সকলে সংগঠনের সেচ্ছাসেবী ভাইয়েরা।

সবার উচিৎ এলাকার জন গন পাশাপাশি চেয়ারম্যান ও মেম্বার ও ধনিগনদের এগিয়ে আসা উচিৎ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com