1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

দেশবাসীর প্রতি জামায়াত আমিরের বিশেষ বার্তা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টানা বৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ায় দেশের ফেনী, নোয়াখালীসহ দেশের ৯টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ পানিতে ভাসছে। লাখো বনি আদম, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানি না, এ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপণ্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই দাঁড়াই।’

তিনি বলেন, ‘মহান রাব্বুল আল-আমিনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের অসিলা হিসেবে পরিবর্তন করে দেন। হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানি করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদেরকে এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের ওপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আমার বিপন্ন ভাইবোনদের কাছে আমি যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com