1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

শিগগিরই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর নয়পল্টনে বিএনপি চেয়ারপারসনের ৭৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ এখনও ভাসমান অবস্থায় রয়েছে। ভারতে অবস্থানকারী শেখ হাসিনা যেকোনো সময় সুযোগ নিতে পারেন। সাম্প্রদায়িক হামলার কথা বলে আরেকটা ষড়যন্ত্র করতে চায় তারা।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তবে নব্য কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য প্রত্যক এলাকায় শান্তি বিগ্রেড তৈরি করতে হবে। মসজিদ, মন্দিরসহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিবেন। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এখন কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com