1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দিলে তা দু’দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিবৃতির বিষয়টি আমি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বলেছি। তবে রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে। আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আইন মন্ত্রণালয় বললে আমরা তাকে ফেরত আনবো। না হলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ব্যাপারে কিছু করার নেই।

তিনি বলেন, দু’দেশের সরকার আন্তরিক হলে সীমান্তে মানুষ হত্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব। আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন প্রচুর লিখেছি, সেটা আমার বিশ্বাস। আমরা চাইলে এটা পারি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সরকারই আসুক না কেন চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক থাকবে। চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরবর্তী প্রজন্ম বেনিফিটেড হবে।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বতী সরকারের রূপরেখা সম্পর্কে বিদেশি কূটনীতিকরা জানতে চেয়েছেন। তাদের জানিয়েছি, প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকবে না এই সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com