1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

বিএনপির নামে খালের জায়গা দখল, ব্যবস্থা নেওয়ার নির্দেশ তারেক রহমানের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ আগস্ট) নির্দেশ পেয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ নেতারা উদ্ধার হওয়া সেই রামচন্দ্রপুর খালে যাচ্ছেন।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘সরকারের জায়গা সরকারের থাকবে। কেউ দখল করতে পারবে না। আমি দখল উচ্ছেদ করে সরকারকে জায়গা বুঝিয়ে দেব।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে কোনো কিছু দখলের সুযোগ নেই। যদি কেউ অন্যায় কাজ করে তার দায় তাকেই নিতে হবে। বিএনপি কারও অন্যায় কাজের দায় বহন করবে না।’

এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর এলাকার সাতমসজিদ হাউজিং ইউনিট ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় সাদিক অ্যাগ্রোর দখল থেকে উদ্ধার করা সেই খালের জায়গায় ‘টিনের ঘর, ঝুলছে বিএনপির সাইনবোর্ড’ এমন একটি সংবাদ প্রচার হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর মোহাম্মদপুর এলাকার রামচন্দ্রপুর খালের উদ্ধার করা জায়গা আবার দখলে নেয়া হয়েছে। টিনের ছাউনি ও বেড়া দিয়ে সেখানে বানানো হয়েছে দুটি ছাপরা ঘর। একটি ছাপরা ঘরের দরজায় ঝোলানো হয়েছে বিএনপির সাইনবোর্ড। তাতে লেখা, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সাতমসজিদ হাউজিং ইউনিট, ৩৩ নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর উত্তর।’

দুটি ছাপরা ঘরের পাশাপাশি খালের জায়গায় বাঁশ-কাঠ পুঁতে আরও কিছু অস্থায়ী ঘর তৈরির কাজ চলছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় গিয়ে খালের জায়গা দখলের এমন চিত্র দেখা গেছে।

খালের জায়গা দখলের বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পরের দিন বিকেলেই একদল লোক ওই জায়গায় ঘর বানানোর কাজ শুরু করেন। রাতের মধ্যেই বাঁশের অবকাঠামো দিয়ে টিনের ঘর দুটি তৈরি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com