1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

এমপি-মন্ত্রীরা গ্রেফতার, যা বললেন মিজানুর রহমান আজহারী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এ প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এ বিষয়ে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একটি হাদিস শেয়ার করেছেন তিনি।

আজহারী তার ফেসবুক পেজে এক পোস্টে একটি হাদিস শেয়ার করেছেন: নিশ্চয় তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন (সুরা আল বুরুজ: ১২)। এছাড়াও, তিনি বিপ্লবোত্তর সামনের দিনগুলো নিয়ে মন্তব্য করেছেন, এবং তারুণ্যের গণজোয়ার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

গত ১১ আগস্ট অনেকগুলো কার্ড শেয়ার করে নিজের স্বপ্নের বাংলাদেশের বিবরণ দিয়েছিলেন আজহারী। এসব কার্ডে তিনি লিখেছিলেন, ‘আপনি বদলে গেলেই বদলে যাবে দেশ। তাই নিজেকে দিয়েই হোক পরিবর্তনের সূচনা।’ ‘রাজনীতিতে আসুক যুগান্তকারী সব পরিবর্তন। অন্যায় আর অরাজকতার পুনরাবৃত্তি না ঘটুক নতুন ভোরের বাংলাদেশে।’ ‘বন্ধ হোক স্বজনপ্রতি, ঘুষ, তদবিরসহ যাবতীয় লেজুড়বৃত্তিপনা। চাকরিসহ সবখানে ঘটুক মেধার সম্মিলন। মেধাই হোক নিয়োগের মাপকাঠি।’ ‘ছাত্র রাজনীতির ব্যানারে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সব অনিয়ম ও র্যারগিং কালচারের। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com