1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

করোনা আক্রান্ত আড়াই বছরের শিশুসহ চিকিৎসক মা-বাবা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কক্সবাজারে এক চিকিৎসক দম্পতির আড়াই বছর বয়সী শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির নাম কাজী রুয়াইফি বিন নওশেদ। করোনায় আক্রান্ত হয়ে গত নয় দিন ধরে ঘরবন্দী জীবন পার করছে শিশুটি। তার বাবা এস এম নওশেদ রিয়াদ ও তাসমিহা নওশেদ চৌধুরীর দু’জনেই চিকিৎসক। তারাও করোনা আক্রান্ত।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ জুন রুয়াইফি ও তার মা তাসমিহার দেহে করোনার উপসর্গ দেখা দেয়। ওই দিনই নমুনা পরীক্ষা করে দু’জনের করোনা শনাক্ত নিশ্চিত হয়। এরপর থেকে মা ও ছেলে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, রুয়াইফির বাবা নওশেদ রিয়াদ করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। মা-ছেলের শারীরিক পরিস্থিতি বিষয়ে রুয়াইফির মামা ইমরুল কায়েস চৌধুরী বলেন, তার ছোট বোন তাসমিহা ও ভাগনে রুয়াইফি কিছুটা সুস্থ।

রুয়াইফির বাবা নওশেদ রিয়াদের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com