1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ

২৬ বছর পর শিবির নেতা নাছির কারামুক্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘ ২৬ বছর ৪ মাস পর কারামুক্ত হয়েছেন ৩৬ মামলার আসামি নাছির উদ্দিন ওরফে শিবির নাছির। রোববার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৯৭ সালে চট্টগ্রাম কলেজসংলগ্ন এলাকায় নাছিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয়। ওই সময় নাছিরের লোকজন ভারি অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করেছিল। সন্ত্রাসীদের পক্ষ থেকে তখন প্রায় দেড় হাজার গুলি ছোড়া হয়। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

এরপরও তাকে গ্রেফতার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চলে। ওই অভিযানে ৭-৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই সময় বিডিআর সেলিমসহ কয়েকজনকে গ্রেফতার করা হলেও আবারও ফসকে যান নাছির। নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল।

এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়। আগেই অপর দুটি মামলায় জামিন হয়েছিল।

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেন, নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সব মামলায় তিনি জামিন পেয়েছেন। সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com