1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আগামী ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, শনিবার (১০ আগস্ট) ডিএমটিসিএলের একটি সূত্র গণমামাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছিল, কবে নাগাদ মেট্রো চলাচল শুরু হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করবে। দুই স্টেশন ছাড়া ১৪ স্টেশনে মেট্রোরেল যেকোনো সময় চালু করা সম্ভব। সিদ্ধান্ত পেলেই মেট্রোরেল চালু করা হবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলর সব ব্যবস্থাই সচল আছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে এর সব ব্যবস্থা ঠিক আছে কি না, তা দেখার জন্য পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক রীতি আছে। সে ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমতি পেলে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। তবে পরীক্ষামূলক চলাচল এক দিন না আরও বেশি করা হবে, তা নির্ভর করছে ডিএমটিসিএলের কারিগরি দলের ওপর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশবক্স ও ফুটওভারব্রিজে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের পর ওইদিন বিকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরদিন ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাংচুরের ঘটনা ঘটে।

২২ জুলাই মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যায় তা নির্ধারণে মেট্রোরেল লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয় ডিএমটিসিএল। কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল। অন্যদিকে, শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। এরমধ্যে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com