1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৭৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : আমাদের গর্ব, আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেলবিজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ, ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক, ব্যাংকার এবং সুশীল সমাজের শীর্ষস্থানীয় নেতৃত্ব ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল৷ একইসাথে তাঁর নেতৃত্বাধীন নবীন ও প্রবীনের অংশগ্রহণে দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগনকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. বিশ্বাস করে, ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন নবগঠিত উপদেষ্টাগনের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. আরো মনে করে, অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি দেশের পুঁজিবাজার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পুঁজিবাজার বিষয়ক নীতি সহায়তায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ও সার্বজনীন বিনিয়োগের ক্ষেএ তৈরী করবে৷

পরিশেষে, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com