1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার মিথ্যাচার, হিন্দু মহাজোটের ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের মিডিয়া চরম মিথ্যাচার করছে। তারা ফলাও করে মিথ্যা প্রচার করে যাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক।

তিনি বলেন, ভারতের কিছু গণমাধ্যম ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে। নানান উদ্ভট কথাবার্তা বলছে। মঙ্গলবার (৬ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এর প্রতিবাদ জানান।

জামায়াত ও বিএনপির কথা টেনে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলেন, গতকাল শেখ হাসিনার পদত্যাগের পর এ দেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকেল থেকে ছাত্র-জনতা হিন্দুদের বাড়িতে হামলা-লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন। গতকাল থেকে দেখেছি, তারা পাহারা দিয়েছেন।

অ্যাডভোকেট গোবিন্দ আরও বলেন, যে কারণে সাধারণভাবে হিন্দুদের ওপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরে ভাঙচুর হয়নি৷ কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে লম্ফঝম্প করেছিলেন, তাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ হয়েছে।

একই সঙ্গে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে গুটি কয়েক সুযোগসন্ধানী লোক মন্দিরে হামলা করেছে। সেটা তেমন কোনো বিষয় না।

ভারতের কিছু গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে দাবি করে গোবিন্দ প্রামাণিক বলেন, নানান উদ্ভট কথা বার্তা বলছে। আজকে দেখলাম, শেখ হাসিনাকে নিয়ে কাহিনি তৈরি করেছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, সেটা নিয়ে দুঃখের সাগরে ভাসছে ভারতের মিডিয়া।

তার এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ভারতে এক সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলেন জানতে, আমি তাদের বলেছি, শেখ হাসিনাকে নিয়ে যদি আপনাদের এত কান্না আসে, তাহলে তিনি ভারতে গিয়েছেন, শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তিনি ভারতও রক্ষা করতে পারবেন, সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com