1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

দুই ঘণ্টার মধ্যে নতুন পাসপোর্ট পেলেন খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সোমবার গণবিস্ফোরণের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর অতিদ্রুত রাজনীতিতে বিরাট পরিবর্তন দেখছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেছে বিএনপি। কিন্তু এতোদিন কিছুতেই অনুমতি মেলেনি। দৃশ্যপট বদলাতেই রাষ্ট্রপতির আদেশে মুক্তি পেয়েছেন সাবেক দুইবারের এই প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আটকে থাকা পাসপোর্টও পেয়েছেন তিনি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে দ্রুত উচ্চ পর্যায়ের নির্দেশক্রমে খালেদা জিয়া পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রংয়ের পাসপোর্ট দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

এর আগে চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে ২০২১ সালের জুনে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হয়। পাসপোর্ট অধিদপ্তর দ্রুত পাসপোর্ট নবায়ন করে ডেলিভারির জন্য প্রস্তুত করা হলেও শেষ পর্যন্ত সরকারি নির্দেশে তা আটকে দেওয়া হয়। এমনকি পরে তার নবায়নকৃত পাসপোর্ট বাতিলও করা হয় তখন।

খালেদা জিয়ার পাসপোর্ট পাওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমকে ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন। এতদিন সরকার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে’।

চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে শীঘ্রই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে বলছেন বিএনপি মহাসচিব।

তিনি আরো বলেন, ‘তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন, তারা এখনো ফ্লাই করার অনুমতি দেননি। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকরা যখনই অনুমতি দেবেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যবস্থা করা হবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com