1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসা মার্কিন সিনেটরের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর প্রদর্শন করেছে। দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার বেন কার্ডিন।

মঙ্গলবার (৬ আগস্ট) একটি বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে।

এর প্রেক্ষিতে বেন কার্ডিন বলেন, যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশ ক্রমবর্ধমান ভাবে হুমকিতে, সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর প্রদর্শন করেছে। নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে।

বেন বলেন, কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য। যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি। যে সরকার কমপক্ষে এক দশকেরও বেশি সময় পর্যায়ক্রমিকভাবে বিরোধীদের গলা টিপে ধরেছিল, আদালতকে ম্যানিপুলেট করেছে, নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে। সেখানে এখন সাংবিধানিক নীতির ওপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি।

বেন কার্ডিন আরও বলেন, আমি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য, যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে। বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার, যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে, তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতির মর্যাদাকে সমুন্নত রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com