1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

জুনে ৩২৯ নারী-কন্যাশিশু নির্যাতনের শিকার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি বছরের জুন মাসে সারা দেশে ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১৩৮ জন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বাংলাদেশ মহিলা পরিষদ।

১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জুন মাসে মোট ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে নারী ১৮৩ জন, কন্যাশিশু ১৪৬ জন। ধর্ষণের শিকার হয়েছেন ১৩৮ জন। তার মধ্যে ৬৯ জন কন্যাশিশু ধর্ষণ ও ৯ কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আর ১ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ১০ কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

৯ কন্যাশিশুসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন। ৩ শিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন পাঁচ জন। ১৫ কন্যাশিশুসহ ২১ জন অপহরণের শিকার হয়েছে। এক কন্যাশিশুসহ দুজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে সাতটি। বিভিন্ন কারণে ছয় কন্যাশিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৪ জন, তার মধ্যে পাঁচ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com