1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা

দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

মো: রিয়াদ হোসেন (দাউদকান্দি) কুমিল্লা :আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০মপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল পৌনে বারটায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বিল্লাল মজুমদার,নিজাম উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক জলিল মোল্লা, খন্দকার সোহেল।

পুষ্পস্তবক অর্পণ শেষে জারীফ আলী শিশু পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক সভাপতি জিএস সুমন সরকার। বক্তব্যে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। সাম্প্রতিক সময়ে দেশে যারা অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি নষ্ট করছে। মানুষের জানমালের যারা ক্ষতি সাধন করছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান করেন।

তিনি আরও বলেন, যারা ছাত্র আন্দোলনকে পুঁজি করে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।

এছাড়াও আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মুনাজাতের মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com