1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

যুক্তরাষ্ট্রের সতর্কতা, আজ বন্ধ থাকবে দূতাবাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া আজ সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে তারা।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বুধবার এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেওয়া হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকা, এর আশপাশের এলাকা এবং অন্যান্য শহরে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আন্দোলনের কারণে দেশের ভেতরে চলাচলের ওপর প্রভাব পড়তে পারে। এতে ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

গতকাল বুধবার এক বিবৃতিতে আজ দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৭ জুলাই) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে যেন বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশপাশে অবস্থানকালে সতর্ক থাকেন।

এছাড়া সতর্কবার্তায় বৃহস্পতিবার (১৮ জুলাই) দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com