1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটলো পুলিশ-ছাত্রলীগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এরই মধ্যে আন্দোলনকারীদের পিছু হটাতে যোগ দিয়েছে পুলিশ। তবে পুলিশ ও ছাত্রলীগ মিলে আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পাল্টা ধাওয়া দেন। এতে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা সায়েন্সল্যাব থেকে সিটি কলেজ পর্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন।

এর আগে এদিন দুপুর ১টা থেকে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা জড়ো হন, বিপরীত পাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া-পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড় থেকে জিগাতলা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের সড়কে ছাত্রলীগ অবস্থান করে।

সায়েন্সল্যাব মিরপুর রোড ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এইদিকে ধানমন্ডির দিকে হাসপাতালে আসা মানুষজন হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা এখনো জানি না। তবে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com