1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

পরিকল্পিতভাবে কাজ করায় দেশের অর্থনীতি এখন শক্তিশালী: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তনও ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।

এ সময় রপ্তানির জন্য নতুন পণ্য ও বাজার খোঁজার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, কোনো একটা পণ্যের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হবে অর্থনৈতিক।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার কারণেই দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। আওয়ামী লীগ বেসরকারি খাত উন্মুক্ত করেছে বলেই দেশের অর্থনীতি এগিয়েছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।

এর আগে, রপ্তানি খাতে অবদানের জন্য ৭৭টি প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় রফতানি ট্রফি’ তুলে দেন শেখ হাসিনা।

এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফিও তুলে দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com