1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

অবরোধে যানচলাচল বন্ধ থাকায়, হেঁটেই গন্তব্যে যাচ্ছে মানুষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা বাতিলের এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেন তারা। ফলে প্রায় একঘণ্টা ধরে বন্ধ রয়েছে মিরপুর সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষজন। গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে লোকজনকে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকা স্থবির হয়ে পড়েছে। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। এই সবগুলো সড়কেই আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

কাইয়ুম আহমেদ নামের এক পথচারী বলেন, সাভারের উদ্দেশ্যে গুলিস্তান থেকে ডি-লিংক পরিবহনের বাসে উঠেছিলাম। কিন্তু এখানে আসতেই অবরোধের মুখে পড়তে হলো।এখন বাস থেকে বস্তা নিয়ে কিছুটা সামনে এগোনোর চেষ্টা করছি। অবরোধ ছাড়ার জন্য অপেক্ষা করলে রাত পর্যন্ত বসে থাকতে হবে। সেজন্য পায়ে হেঁটে কিছুদূর আগানোর চেষ্টা করছি।

জুনায়েদ আহসান নামের আরেক পথচারী বলেন, গতকালও এই একই অবস্থা হয়েছে। অফিস থেকে ঘরে ফেরার সময় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এর আসলে একটি সমাধান করা উচিত। প্রতিদিন এমন অবস্থা হলে কর্মজীবী শ্রমজীবী মানুষের ভোগান্তি হয়। সেজন্য বিষয়টি নিয়ে সমাধানের পথে হাঁটা উচিত।

অপরদিকে ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে মিরপুর সড়কে আটকে থাকা গাড়ি ঘুরিয়ে নীলক্ষেত পাঠাতে দেখা গেছে। তবে শাহবাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ থাকায় ডাইভারশন দেওয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com