1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

ব্যারিস্টার রুমিনের সঙ্গে নাজমার ঝগড়ার সেই টকশো ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন। তিনি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্যের জেরে আলোচনা-সমালোচনায় থাকেন রাজনীতি অঙ্গনে।

সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক রাজনীতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নেন বিএনপির এই সাবেক সংসদ সদস্য রুমিন ও যুবমহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সংরক্ষিত নারী আসনের এমপি নাজমা আখতার।

টকশোতে এক পর্যায়ে দুজনই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। দুই নেত্রীর ঝগড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, টকশোর এক পর্যায়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার খারাপ লাগে। নানা অপবাদ নিয়েও দলকে ক্ষমতায় এনেছেন, সেটা যেকোনো উপায়ে হোক বারবার ক্ষমতায় নিয়ে আনছেন, রাখছেন। তিনি (শেখ হাসিনা) ৩০০ এমপিকে বিনা ভোটে নির্বাচিত করছেন। এসব এমপি নানারকম সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু এই ভদ্রমহিলার কল্যাণে। তবে দুঃখের বিষয় উনি (শেখ হাসিনা) কী বক্তব্য দেন, তা তার দলের কেউ ভালো করে শুনেও না।

রুমিন বলেন, শেখ হাসিনা বলেছেন ‘ভারতকে যা দিয়েছি তা সারাজীবন মনে রাখবে’। এ কথা বলার পরই উত্তেজিত হন নাজমা আখতার।

তিনি রুমিনের উদ্দেশে বলেন, শুধু একটি লাইন পড়লে হবে না। আগের লাইনগুলোও পড়েন। পরে পুরো বক্তব্যটি ব্যারিস্টার রুমিন পড়ার চেষ্টা করলে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।

তখন রুমিন ফারহানা নাজমার উদ্দেশে বলেন, আপনি সময় নিয়েও টান মারেন, আবার পুরো বক্তব্যও শুনতে চাইবেন? আপনার প্রধানমন্ত্রী কী বলে তা জানেন না, এটা খুব দুঃখজনক।

পালটা জবাবে সংরক্ষিত আসনের এমপি নাজমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনার খারাপ লাগার কথা না, খারাপ লাগতে পারে আপনার বাবার। আপনি প্রধানমন্ত্রীর কাছে গাড়ি বাড়িসহ নানা সুযোগ সুবিধা নেবেন আবার সমালোচনাও করবেন। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে টকশোটি শেষ করতে বাধ্য হন উপস্থাপক!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com