1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ শুরু করেছে দলটি। শনিবার বিকাল পৌনে ৩টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে উঠে। ইতোমধ্যে নয়াপল্টনে নেমেছে নেতাকর্মীদের ঢল।

সরজমিনে দেখা গেছে, নয়াপল্টনের আশপাশে এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ঢাকার আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এসেছেন। তারা বিভিন্ন রঙের ক্যাপ পড়ে সমাবেশে অংশ নিয়েছেন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা নয়াপল্টন এলাকা।

তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এপিসি (সাঁজোয়া যান), প্রিজন ভ্যান ও জলকামান রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com