1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

বেগম জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে: টুকু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ তারিখের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে।

বৃহস্পতিবার বিকালে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৯ জুন সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবৈধ সরকার সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছেন সকল ভেদাভেদ ভুলে রাজপথে নামুন, ২৯ তারিখের সমাবেশ সফল করুন।

যুবদলের সদ্য সাবেক এই সভাপতি আরও বলেন, আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়। আমরা দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মহসিন মোল্লা কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, বিল্লাল হোসেন তারেক, এড. আজিজুর রহমান আকন্দ, ইসহাক সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাবেক সহ সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, সানোয়ার আলম, রোকন উজ্জামান, এসময় ভার্চূয়ালি যুক্ত হন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ছাড়াও মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com