1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার সভাপতি আমান উল্লাহ 

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন উপজেলার তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ।

বুধবার (২৬জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীরের নির্দেশনায় উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো: ওমর ফারুকের সাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের (গর্ভণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে সভাপতিসহ ১২ সদস্যের কমিটি প্রথম সভা থেকে ২ বছরের জন্য ঘোষণা করা হয়।

তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কাজের সাথে জড়িত রয়েছেন। তিনি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। স্থানীয় মানব সেবার পাশাপাশি জাতীয় ভাবে তরুনদের আইকন হিসেবে ব্যাপক ভাবে সুপরিচিত।

সভাপতি হিসেবে প্রজ্ঞাপন পাওয়ার পর আমান উল্লাহ বলেন, জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পর স্থানীয় মানুষের শিক্ষা উন্নয়নে অবদান রাখতেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি স্যারের প্রতি কৃতজ্ঞ যিঁনি এই সুযোগটি করে দিয়েছেন। আমার অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষকদের জ্ঞানের সমন্বয়ে স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় মাদ্রাসাটিকে এগিয়ে নিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com