1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

পাঠ্যবই থেকে বাদ পড়ছে ‘শরীফার গল্প’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সপ্তম শ্রেণির নতুন পাঠ্যবই থেকে ‘শরীফার গল্প’ বাদ দেওয়া হচ্ছে। সমালোচিত এই গল্পের পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে নতুন একটি গল্প যুক্ত হবে।

সম্প্রতি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে ‘শরীফার গল্প’ পরিবর্তন করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান বলেন, আগামী বছরের পাঠ্যবইয়ে নতুন গল্প যুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে গল্পটি সংশোধন, পরিমার্জন বা এর জায়গায় নতুন গল্প রাখতে বলা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা বিষয়ে ধারণা দিতে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ‘শরীফার গল্প’ ছিল। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাওয়ার পর গল্পটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

পরে বিতর্কিত ‘শরীফার গল্প’ পর্যালোচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। গত মে মাসে এই কমিটি গল্পটি বাদ দিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com