1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

অর্ধকোটি টাকার কোরবানি দিয়ে ভাইরাল রাজস্ব কর্মকর্তার ছেলে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একটা ছাগলের দামই ১৫ লাখ টাকা। এবারের কোরবানি ঈদে ছাগলটি কোরবানি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে তিনি।

শুধু ১৫ লাখ টাকার ছাগলটিই নয়, ৩৭ লাখ টাকা খরচ করে ইফাত কিনেছেন আরও চারটি গরু। সব মিলিয়ে ৫২ লাখ টাকায় কোরবানি দিলেন তিনি।

মতিউর রহমান নামে এই কর্মকর্তার ছেলের জন্য এমন কোরবানি দেওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, গেল বছরও কোরবানি দিয়েছিলেন ৬০ লাখ টাকার পশু। তবে সেবার বিষয়টি সামনে আসেনি।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের আলোচিত সাদিক এগ্রো থেকে ২৬ লাখ টাকায় ছাগল ও একটি গরু ক্রয় করেছেন ইফাত। বাকি তিনটি গরু তিনি কিনেছেন ২৬ লাখ টাকায়।

এতো টাকায় কোরবানি পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি। এবার সাদিক এগ্রোর ভাইরাল ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। তবে এতে বিপাকে পড়ে গেছেন তার বাবা মতিউর রহমান। তার আয়ের উৎস নিয়ে উঠে গেছে প্রশ্ন।

কোরবানির আগে সাদিক এগ্রো থেকে কেনার পর প্রথমে ছাগলটি ধানমন্ডির ৮ নাম্বার সড়কের ৪১/২ নম্বর বাসা ইমপেরিয়াল সুলতানা ভবনের নীচ তলায় রাখেন ইফাত। কিন্তু তার সাক্ষাৎকারের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি।

পাশাপাশি ইফাতের ফেইসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি। ইফাত সেইসঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

ইফাতের ধানমন্ডির বাসায় গেলে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা বলেন, ছাগলটি মোহম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চারটি গরুসহ কয়েকটি ছাগল সেখানে দেখতে পাওয়া গেছে। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলে চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা।

তবে ইফাতের বক্তব্য না পাওয়া গেলেও সাদিক এগ্রোর কর্ণধার মো. ইমরান তার কাছে ছাগল বিক্রির সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com