1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান ইকবাল আহমেদ আর নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদ আর নেই। স্থানীয় সময় রোববার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত বাংলা বিভাগের প্রধান ছিলেন। ইকবাল আহমেদের মৃত্যুতে দেশ ও প্রবাসে বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, প্রয়াত ইকবাল আহমেদের বড়ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে বাংলা বিভাগ যখন প্রতিষ্ঠা করেন তখন মাত্র ২০ বছরের যুবক ছিলেন ইকবাল। তিনি শুরু থেকেই বাংলা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে তার জন্ম। কলেজিয়েট হাইস্কুল ও জগন্নাথ কলেজে পড়াশুনো করেন। বিএ পাশ করার পর কুড়ি বছর বয়সে পড়াশোনা করতে আমেরিকায় চলে আসেন। ১৯৫৯ সাল থেকেই ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সঙ্গে কাজ শুরু করেন। শুরুতে পার্ট টাইম হলেও অল্প ক’দিন পরেই ফুল টাইম হয়ে যান। চড়াই উৎরাই পেরিয়ে তিনি বাংলা বিভাগের প্রধান হন।

অবসর জীবনে ইকবাল আহমেদ কবিতা-গল্পসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন। কবি শামসুর রাহমান তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তাকে অনুপ্রাণিত করেছিলেন কবিতা লিখতে। তিনি প্রকৃতি ও সঙ্গীতকে খুবই ভালবাসতেন। তার কবিতা প্রবাসের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইকবাল আহমেদের তিন মামা ছিলেন অত্যন্ত সুপরিচিত ও গুণিব্যক্তিত্ব। তারা হলেন নাজির আহমেদ ছিলেন এফডিসির প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর, চলচ্চিত্র পরিচালক ও সেলিব্রেটি ভাষ্যকার, একুশের শহীদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমান ও বিশিস্ট আন্তর্জাতিক নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com