1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

অনুমতি ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না বলে নোটিশ জারি করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৪ জুন) তিনি এই নোটিশ ইস্যু করেন। শনিবার (৮ জুন) নোটিশের বিষয়টি প্রকাশ পেয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রোনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এই হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় রোগীকে মারধরের অভিযোগ
এই নোটিশের কপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা মেডিকেলের অধ্যক্ষসহ ঢামেকের বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে।

৪ জুন এই নোটিশ ইস্যুর দিন ঢাকা মেডিকেল থেকে এক নবজাতক চুরির অভিযোগ ওঠে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহবাগ থানায় মামলা করেন। তবে এ বিষয়ে ঢামেক হাসপাতাল পরিচালক সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com