1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার (৮ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট শনিবার সকাল ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ফ্লাইটটি দুপুর ১২টায় (নয়াদিল্লির স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন।

পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

শেখ হাসিনা নয়াদিল্লি ত্যাগ করার আগে কিছু অফিসিয়াল কাজ শেষ করে সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।

১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসনে বিজয়ী হয়েছে। মোদি ৯ জুন সন্ধ্যায় শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। এ নির্বাচনে বিরোধী জোট ভারত ব্লক ২৩৪টি আসন পেয়েছে। এর আগে ৮ জুন সকালে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com