1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব

মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে বাজেটে প্রাধান্য দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে সর্বশেষ বাজেট ছিল মাত্র ৬২ হাজার কোটি টাকার। আর তত্ত্বাবধায়ক সরকার মনে হয় ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল। সেখানে আমরা ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এই বাজেটে মানুষের মৌলিক যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তা এসব বিষয়গুলোতে প্রাধান্য দেয়া হয়েছে। যা মানুষের জীবনকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে।

সরকারপ্রধান বলেন, খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট আমরা করেছি। তাছাড়া পারিবারিক কার্ড আমরা দিচ্ছি। যারা একেবারে হতদরিদ্র তাদের আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি। এছাড়া সামাজিক নিরাপত্তার মাধ্যমে বিনা পয়সায় বই, কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ দিচ্ছি- এভাবেই আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। যারা সীমিত আয়ে চলে তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড করে দিয়েছি। যাতে কষ্ট কিছুটা লাঘব হয়।

সরকারপ্রধান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে অনেকেই বলেন- তাহলে তো আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা নয়, এটা শুধু কালো টাকা না। জিনিসপত্রের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার সেই কটিপতি। কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেচে না, বেশি দামে বেচে হয়তো কিছু টাকা উদ্বৃত্ত হয়। কিন্তু এই টাকাটা তারা গুঁজে রাখে। তাই গুঁজে যাতে না রাখে সামান্য কিছু দিয়ে হলেও টাকাটা পথে আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। এজন্যই আমি ঠাট্টা করে বলি- মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এগিয়ে যাচ্ছিলাম, কোভিড-১৯ অতিমারি দেখা দিলো। এই অতিমারির ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। আমারাও সেই মন্দায় পড়ে গেলাম। সারা বিশ্বে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেল। এরপর এলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেখানে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ফলে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পেলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com