1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, সাক্ষাৎকার শেষে মনোনয়ন নিশ্চিত বগুড়ায় প্রধানমন্ত্রীর বার্তা: আদালত হয়রানির স্থান নয়, ন্যায়বিচারের নিরাপদ আশ্রয় বিএনএসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে শোকজ প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর: উন্নয়ন কর্মসূচির উদ্বোধন, সমাবেশ ঘিরে উৎসবমুখর জেলা দ্রুত ১০ম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ, সংসদে জানালেন তথ্যমন্ত্রী দাউদকান্দি বিএনপি নেতার আকস্মিক অসুস্থতা, ঢাকায় নেওয়া হচ্ছে—দোয়া কামনা নেতাকর্মীদের ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিভিল সার্জন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

আজিম হত্যা মামলা ভারতে, তদন্তও সেখানে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে। তবে তদন্তে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগ কর্তৃক মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে৷ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করতো। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছেন (ইতোমধ্যে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে) এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকব এমন হতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী হবে৷ তার বিষয়ে তদন্ত চলছে৷ তিনি অন্যায় করেছেন না কি নির্দোষ, তিনি কি কর ফাঁকি দিয়েছেন না কি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন, সেটা তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে।

তদন্ত চলমান অবস্থায় একজন আইজিপি বিদেশ চলে যেতে পারেন কি না জানতে চাইলে তিনি আরও বলেন, সে এখন দেশে আছে নাকি বিদেশ চলে গেছে এটা আমি জানি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com