1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক অতীত ও বর্তমান: পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ও উন্নয়নের বাস্তবতা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরে নতুন প্রটোকল জারি, বিমানবন্দর থেকে জেলা-উপজেলায় নির্দিষ্ট নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, সাক্ষাৎকার শেষে মনোনয়ন নিশ্চিত বগুড়ায় প্রধানমন্ত্রীর বার্তা: আদালত হয়রানির স্থান নয়, ন্যায়বিচারের নিরাপদ আশ্রয় বিএনএসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে শোকজ প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর: উন্নয়ন কর্মসূচির উদ্বোধন, সমাবেশ ঘিরে উৎসবমুখর জেলা দ্রুত ১০ম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ, সংসদে জানালেন তথ্যমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, সাক্ষাৎকার শেষে মনোনয়ন নিশ্চিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার | ঢাকা | সোমবার (২০ এপ্রিল) :
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী হিসেবে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার তিনি জানান, জাতীয় কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এর আগে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গত শুক্র ও শনিবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১,০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা পড়েছে প্রায় ৯০০টি আবেদন। সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে সেখান থেকেই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com