1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

উপজেলা নির্বাচন: সিলমারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই তার সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলেন ওমর ফারুক ফারদিন নামে এক ছাত্রলীগ নেতা।

বুধবার (২৯ মে) সকালে ভোটগ্রহণ চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওমর ফারুক ফারদিন জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

জানা যায়, ফারুক ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথের ভেতর প্রবেশ করেন। আর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা না মেনেই নিয়েই বুথের ভেতর যান। এরপর বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফি তোলেন।

এর কিছুক্ষণ পর ফারুক ফারদিন তার ফেসবুক প্রফাইলে একটি ছবি পোস্ট করেন।

পোস্টে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে সিল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। ছাত্রলীগ নেতার এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, ‘এই বিষয়টি কিছুক্ষণ আগেই তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। ফারদিনের খোঁজ করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com