1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

রাফায় ৪৫ জনকে পুড়িয়ে মেরেও সেখানে হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলি বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের পরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার রাফায় একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনায় বৈশ্বিক চাপের মধ্যেও গাজায় হামাস নির্মূলের নামে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তেল আবিবের ওই হামলায় শতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলেও তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ইসরাইলের রোববারের হামলায় বৈশ্বিকভাবে নিন্দার ঝড় উঠলে নেতানিয়াহু বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে চালিয়ে দেন। তিনি বলেছেন, আমরা বেসামরিকদের সুরক্ষার বিষয়ে সতর্ক ছিলাম। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার রাফা ইস্যুতে আলজিয়ার্সের সঙ্গে জরুরি বৈঠক করবে জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরা বলেছেন, রাফায় এমন নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে যারা সেখানে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। তিনি বলেছেন এখন গাজায় বেসামরিকদের জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। বিবৃতিতে তিনি ইসরাইলকে গাজায় এই ভয়ঙ্কর কার্যাকলাপ বন্ধের আহ্বান জানান।

রোববারের হামলার পর নেতানিয়াহু বলেছেন, আমরা রাফা থেকে ইতোমধ্যেই প্রায় দশ লাখ বেসামরিক বাসিন্দা সরিয়ে নিয়েছি।

সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত রাফায় কিছু ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। হামলার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন নেতানিয়াহু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com