1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

যোগ্যতাসম্পন্ন আলেম ওলামাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কমিটি গঠন করতে হবে – ওবায়দুল কাদের – এম.পি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো চীফ

গত ২০ মে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ধানমন্ডি থেকে ২৩- বঙ্গবন্ধু এভিনিউতে রেলী করা হয়।
কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাও.ড.কে এম আব্দুল মুমিন সিরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের – এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ – এম.পি,ও আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা,বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন জুয়েল বক্তব্য রাখেন।
সিলেট বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ সিলেট জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী আব্দুল মুকিত পান্জাতনী। আব্দুল মুকিত পান্জাতনী তার বক্তব্যে বলেন,আমরা বাংলাদেশ আওয়ামী ওলামালীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ছিলাম,আছি,থাকবো ইনশাআল্লাহ। হবিগন্জ,মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন, কেন্দ্রীয় ওলামালীগ যখন, যে কর্মসূচি দিবে তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আরো উপস্থিত ছিলেন মাও: তৈয়ব আলী,মাও. কে এম মিনহাজ্ব উদ্দিন, মাও. আনোয়ার,হাজী খালেদ আহমদ,মোশতাক আহমদ,হাফিজ শফিকুল,হাফিজ মুজিবুর রহমান সহ সিলেট বিভাগ ও সারা বাংলাদেশের পীর মাশায়েখ ও ওলাময়ে কেরাম।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকের সম্মেলনের উপস্থিতি খুবই চমৎকার, তিনি আশা প্রকাশ করেন যে, ওলামালীগে কোন দালাল,চাটুকার ডুকতে পারবে না, ভাল আলিম ওলামাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রত্যেকটি কমিটি গঠন করা হবে । সিলেটসহ সারাদেশ থেকে পীর মাশায়েখ ও আলেম ওলামাসহ ওলামালীগের দেশ বিদেশ থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com