1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের দূতাবাসে ‘শোক বইয়ে স্বাক্ষর’ শেষে যা বললেন মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিহত হওয়ায় শোক জানিয়ে ‘শোক বইয়ে স্বাক্ষর’ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে ইরানের দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শোক বইয়ে স্বাক্ষর শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমি ও আমাদের দল এবং দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের দূতাবাসে এসে শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের বেশি প্রয়োজন। সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ, অভিজ্ঞ এবং জনপ্রিয় এ নেতার হঠাৎ দুর্ঘটনা চলে যাওয়া- আন্তর্জাতিক বিশ্বের জন্য, শান্তির জন্য, সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করছি।’

বিএনপির পক্ষ থেকে ইরানের সরকার, জনগণের, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তারা যেন এই শোক সহ্য করতে পারে এবং ইরানের জনগণ যেন এই শোকের সময়ে তাদের যে স্থির সিদ্ধান্তগুলো, বিশ্বায়নে তাদের যে অবদান, রাষ্ট্রের যে ভূমিকা তা যেন অক্ষুণ্ন রাখতে পারে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com