1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহীরা মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা।

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় ইরানকে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সব সময় স্মরণ করা হবে। তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই দুঃসময়ে ভারত অবশ্যই ইরানের পাশে থাকবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দুর্ঘটনার পরপরই এক্স পোস্টে বলেন, আমরা গভীরভাবে শোকাহত যে, ইরানের রাষ্ট্রপতি, আমার ভাই ইব্রাহিম রাইসি এবং তার প্রতিনিধি দলের একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে ইরান কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, এক মাসেরও কম সময় আগে এক ঐতিহাসিক সফরে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে আতিথ্য দিয়েছিল পাকিস্তান। তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন। তাদের মৃত্যুতে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে। প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা এবং ইরানের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের পতাকা আজ অর্ধনমিত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com