1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রামপুরা এলাকা অবরোধ করেছে অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রামপুরা এলাকা অবরোধ করেছেন অটোরিকশাচালকরা।

জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন চালকরা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান জানান, সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। অফিসগামী অনেক মানুষকে বাস থেকে নেমে পায়ে হেঁটে এবং রাইড শেয়ারিংয়ে যেতে দেখা গেছে।

এর আগে রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com