1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন পুতিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্খনিউজবিডি ডেস্ক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন দীর্ঘদিনের পুরনো বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যে চীন ও রাশিয়া আরও গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য খারকিভে বড় ধরনের হামলা চালানোর কয়েকদিন পরই রুশ প্রেসিডেন্ট চীন সফরে গেলেন। দাবি করা হচ্ছে রুশ বাহিনী কিয়েভের ১ হাজার কিলোমিটার ফ্রন্ট লাইনের মধ্যে ঢুকে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রর কাছ থেকে ইউক্রেনের অস্ত্র সরবরাহ পেতে দেরি হওয়ায় এর সুবিধা নিচ্ছে রুশ বাহিনী।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মস্কোর সঙ্গে চীনের সম্পর্কের কোনা সীমা পরিসীমা নেই। এরপর ২০২৩ সালের মার্চে মস্কো সফরে যান শি। ওই সময়ে তিনি বলেছিলেন রাশিয়া ও চীনের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। সর্বশেষ গত অক্টোবরে রুশ প্রসিডেন্ট চীন সফর করেন। গত দশকে এই দুই নেতার মধ্যে ৪২ বার সাক্ষাত হয়েছে। এর মধ্য দিয়ে তাদের গভীর বন্ধুত্বের সম্পর্ক ফুটে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালেই বেইজিং পৌঁছান পুতিন। আশা করা হচ্ছে, ভূ-রাজনৈতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীরে পৌঁছাবে।

পুতিনের রাষ্ট্রীয় সফরকে চীনা গণমাধ্যম পুরনো বন্ধুর সফর বলে বর্ণনা করেছে। ৭১ বছর বয়সি পুতিন পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারের সফরে পুতিন শি জিনপিংয়ের সঙ্গে শিল্প ও প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com