1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দি করে রেখেছে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১২ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন করছেন… সেখানে ভোটাররা ভোট দিতে পারছে না। আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করছে। উপজেলা নির্বাচন হয়ে গেল, এখানে আরও ভোট কম পড়েছে। তাদের লজ্জা নেই। লজ্জাহীন সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দি করে রেখেছে। উন্মুক্ত কারাগারে জনগণকে বন্দি করে রেখেছে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে, তাদেরও তারা বন্দি করে রেখেছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ যে চারদিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তা হতো না। আজকে পত্রিকায় এসেছে প্রয়োজনীয় রিজার্ভ ১৮ মিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাবার আমদানি করতে পারছে না। পাশাপাশি যে ঋণ নেওয়া হয়েছে… তাতে সুদ দিতে হবে এক লাখ কোটি ডলার। ঋণের টাকা পরিশোধ করবে না কি জনগণের উন্নয়নে কাজ করবে?

এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছেন… বাইরের কেউ থাকুক বা না থাকুক, প্রতিবেশী দেশ তাদের ক্ষমতায় বসিয়েছে। দেশের জনগণ তাদের লাগে না। জনগণকে তালাক দিয়ে তারা রাষ্ট্রক্ষমতায় বসে আছে।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার ও সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com