1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে সরকার: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে। তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই যে মেগা প্রজেক্ট, এর সবচেয়ে বড় প্রবলেম সেখানে মেগা লুট চলছে! ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা।

রোববার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের এক সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন তো আমাদের ক্লাসরুম সংস্কার করা প্রয়োজন।

তিনি বলেন, কৃষক এখন বাজার পাচ্ছে না। সরকার কি পারে না সেনাবাহিনীর ট্রাকগুলো ব্যবহার করে কৃষকের পণ্য ঢাকাতে এনে তাদের ন্যায্য মূল্য দিতে! অথচ সরকার এদিকে তাকায় না।

বিএনপির মহাসচিব আরো বলেন, স্বাস্থ্যখাতের কী করুণ অবস্থা! এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। আর এই টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, এর সঙ্গে যারা জড়িত তারা এতো বড় দুর্নীতি করছে যে, তারা মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে। এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো মূল্য নেই।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com