1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের জাহাজে আঘাত হানল হুথি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথিরা।

শুক্রবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে।

এছাড়া ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্যও জানিয়েছেন তিনি।

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা। তারা জানায়, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা এসব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে শুক্রবার (২৬ এপ্রিল) লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল, হুথিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এর কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ব্রিটিশ জাহাজে। লাল ও কালো রঙের এই ট্যাংকারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমার নামের একটি ব্রিটিশ জাহাজ। বেশ কয়েকদিন ভেসে থাকার পর গত ২ মার্চ এটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। যদিও জাহাজটিকে তীরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এতে সফল হননি উদ্ধারকারীরা। সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com