1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন মিশা সওদাগর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এতে বেশ উচ্ছ্বসিত মিশা। তা প্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে।

শনিবার সকালে নিজের ফেসবুকে মিশা এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন- আপনাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন, বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি।

মিশা আরও লেখেন- চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা সম্মান। আপনাদের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন।

মিশার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সোনালি সময়ের নায়ক মাহমুদ কলি। তিনি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। কলিকে ৯৫ ভোটে হারিয়েছেন এ খল অভিনেতা।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট। তাকে ১৬ ভোটে পরাজিত করে ২২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন মিশা ও ডিপজল। আরেক প্যানেলে লড়াই করেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com