1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। দেশটির বিচারিক সংস্কারের বিরুদ্ধে কথা বলার একদিন পর তাকে বরখাস্ত করা হলো। নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির একজন সিনিয়র সদস্য গ্যালান্ট। খবর আলজাজিরার।

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী। নেতানিয়াহু পরে টুইটবার্তায় বলেন, আমাদের সবাইকে অবশ্যই প্রত্যাখ্যানের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে।

বরখাস্ত করার পরপরই গ্যালান্ট টুইটবার্তায় বলেন, ইসরাইলের নিরাপত্তা সর্বদা আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।

গ্যালান্টকে বরখাস্তের বিষয়টি ইঙ্গিত দেয় নেতানিয়াহু এ সপ্তাহে তার পরিকল্পনা ঢেলে সাজাবেন। তবে তা গণবিক্ষোভের জন্ম দিয়েছে, সামরিক ও ব্যবসায়ী নেতাদের ক্ষুব্ধ করেছে এবং ইসরাইলের মিত্রদের মধ্যে উদ্বেগ উত্থাপন করেছে।

গ্যালান্ট কথিতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন, সমাজে বিভাজন সামরিক বাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে এবং সমগ্র অঞ্চলজুড়ে ইসরাইলের শত্রুদের উৎসাহিত করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com