1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের লৌহ দৃঢ় সমর্থনের ঘোষণা বাইডেনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলে ইরানের হামলার প্রেক্ষাপটে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্রী অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা টিম তাকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করছে এবং তিনি তাদের সাথে আজ বিকেলে হোয়াইট হাউসে বৈঠক করবেন। তার নিরাপত্তা টিমটি ইসরাইলি কর্মকর্তাদের সাথে অব্যাহতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তারা যুক্তরাষ্ট্রের সহযোগী ও মিত্র দেশগুলোর সাথেও যোগাযোগ করছেন। প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে স্পষ্ট করেই বলেছেন, ইসরাইলের প্রতি আমাদের সমর্থন লৌহ দৃঢ়। যুক্তরাষ্ট্র ইসরাইলের জনগণের পাশে দাঁড়াবে এবং ইরানের এই হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরক্ষাকে সমর্থন করবে।

এর আগে ইরানের ড্রোন হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, ইরান কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করেছে। কর্মকর্তাটি এই আক্রমণ সম্পর্কে প্রকাশ্যে কিছু আলোচনা করেননি এবং নাম প্রকাশ না করার শর্তে দ্য এসোসিয়েটডে প্রেসের সাথে কথা বলেন।

শনিবার দিনে আরো আগের দিকে ইসরাইলি সামরিক বাহিনী জানায় যে সাবধানতা অবলম্বন করে তারা স্কুল বন্ধ করে দিচ্ছে এবং ১,০০০ লোকের বেশি জনসমাবেশ নিষিদ্ধ করেছে। সূত্র : ভয়েস অব আমেরিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com