1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

হামলার ভয়ে জরুরি বৈঠকের ডাক ইসরাইলের প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিশোধের হুমকির মুখে সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করতে যাচ্ছেন।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের বিমান হামলার পর তেহরানের প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ায় ওই অঞ্চল এবং যুক্তরাষ্ট্র সতর্কাবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেন, ‘খুব শিগগিরিই ইসরাইলে বড় ধরনের হামলা হতে পারে।’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে জানা গেছে, দুয়েক দিনের মধ্যেই এ হামলা হতে পারে। হামলার ভয়ে শুক্রবার সতর্ক অবস্থায় ছিল ইহুদিবাদী দেশটি।

যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। আর ইরানের এমন বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরাইলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে।

বিবিসি জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com