1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সংসদেই বিউটি পার্লার চান নারী এমপিরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংসদের ভেতরেই বিউটি সেলুন বা বিউটি পার্লার খোলার দাবি জানিয়েছেন উগান্ডার নারী সংসদ সদস্যরা (এমপি)। সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সেখানে ইন-হাউস সেলুন প্রয়োজন বলে দাবি তাদের।

মূলত এলোমেলো হওয়া চুল ঠিক করার জন্য পার্লামেন্টে বিউটি সেলুনের প্রয়োজন অনুভব করছেন তারা।

উগান্ডার পার্লামেন্টের নারী সদস্যরা (সংসদে) তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সংসদে একটি ইন-হাউস সেলুন খোলার দাবি জানিয়েছেন।

পূর্ব আফ্রিকার এই দেশটির পার্লামেন্টে সম্প্রতি জিম বা ব্যায়ামাগার চালু করা হয়েছে। কিন্তু নারী সংসদ সদস্যরা বলছেন, জোরালো ব্যায়াম তাদের চুলকে এলোমেলো করে দেয়, যার ফলে এখন অল্প সংখ্যক নারী সংসদ সদস্য এই সুবিধা ব্যবহার করতে ইচ্ছুক।

উগান্ডার পানি ও পরিবেশ প্রতিমন্ত্রী বিট্রিস অ্যানিওয়ার বলেছেন, সংসদে একটি বিউটি পার্লার থাকলে সেটি অধিবেশন শুরুর আগে নারী এমপিদের প্রয়োজনীয়তাগুলো সহজতর করতে সহায়তা করবে।

অ্যানিওয়ার বলেন, ‘আমার চুল ও নখ এবং যা কিছু নারীর অংশ রয়েছে (তার জন্য এটি প্রয়োজন)। আমি সত্যিই যা বলছি, তা হলো- আমরা নারীরা তাড়াতাড়ি আসতে পারি, (প্রথমে) সেলুনে এবং তারপরে হাউসে বেশি সময় কাটাতে পারি।’

সংসদে বিউটি পার্লার থাকলে সংসদীয় কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়বে বলেও মন্তব্য করেন বিট্রিস অ্যানিওয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com