1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ভারতে অবাধ নির্বাচন নিয়ে জাতিসংঘের কথা বলার প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার ভারতের গুজরাটে একটি নির্বাচনি প্রচারে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। খবর এনডিটিভির।

আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন, যা শেষ হবে আগামী ১৯ জুন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নির্বাচন নিয়ে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, তারা আশা করছে ভারতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর নির্বাচনে সবাই ভোট দিতে পারবে।

জাতিসংঘ কর্মকর্তার এমন মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া উচিত তা জাতিসংঘের বলার প্রয়োজন নেই। আমার কাছে ভারতের মানুষ আছে। ভারতের জনগণ নিশ্চিত করবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সুতরাং এটা নিয়ে চিন্তা করবেন না।’

ভারতের লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার ও বিরোধী নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা নিয়ে গত সপ্তাহে ডুজারিকের কাছ থেকে জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, আমরা খুব আশা করি যে ভারতের নির্বাচনে রাজনৈতিক ও নাগরিক অধিকারসহ সবার অধিকার সুরক্ষিত থাকবে। সেই সঙ্গে প্রত্যেকে একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com